এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে: পার্থ

ভোরে মাঝে মাঝে ৩০০ ফিটের নীলা মার্কেটে হাঁস খেতে যান, সেখানে না পেলে ওয়েস্টিনে যান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি দাবি করেন, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় তাকে জড়িয়ে যে বক্তব্য এসেছে সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জানে আলম অপুকে তিনি চিনলেও তার সাথে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন উপদেষ্টা।

উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই জেরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া পোস্টে তিনি লেখেন, “এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে।”

ফেসবুকে তাঁর এই পোস্টটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারনা করা হচ্ছে। তবে, পার্থ কার উদ্দেশ্যে এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট করেননি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ