বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

নির্বাচন পিছিয়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, ”সরকারের পরিকল্পনা প্রধান উপদেষ্টা মহোদয় নিজে পরিষ্কার করে বলে দিয়েছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের হিসাব-নিকাশ রয়েছে। এটার সঙ্গে সরকারের অবস্থান বদলের সুযোগ নেই।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ