লেভান্তের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুন জয় বার্সেলোনার

খেলার ধারার বিপরীতে বার্সেলোনার বিপক্ষে দুই গোল দিয়ে চমক দেখাল তিন বছর পর লা লিগায় ফেরা লেভান্তে। তবে, বিরতির পর হ্যান্সি ফ্লিকের দল পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

শনিবার রাতের ম্যাচে মাঠে বল নিয়ন্ত্রণ ও একচেটিয়া প্রাধান্য ছিল বার্সেলোনার। লেভান্তের মাঠে ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ইভান রোমেরা ও হোসে লুইস মোরালোসের গোলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় লেভান্ত। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম গোল পায় বার্সেলোনা। পেদ্রির পর ফেররান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

শেষদিকে বদলি হিসেবে নামেন লেভানদোভস্কি ও জুল কুন্দেরা। একের পর আক্রমন শানিয়েও দেখা পাচ্ছিলেন না কাঙ্খিত গোলের। অবশেষে যোগ করা সময়ে বক্সে দারুন এক বল বাড়ান ইয়ামেল। কিন্তু হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দের লেভান্তের এলগেসাবাল। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। আর প্রথম দুই ম্যাচেই হার লেভান্তের।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ