
জুলাই সনদ পর্যালোচনা করে এখন পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, রোববার পর্যন্ত কমিশনের কাছে ২৫ ও ২৬তম রাজনৈতিক দল হিসেবে কমিশনের কাছে মতামত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য।
এর আগে ১৬ অক্টোবর রাতে রাজনৈতিক দলগুলোকে নির্ভুল খসড়া প্রেরণ করে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটিতে নিজেদের মতামত দেওয়ার জন্য ২২ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন।
শুক্রবার ২২ আগস্টের মধ্যে নিজেদের মতামত জমা দেয় ২৪টি দল। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়েতি ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
যে ৪টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর বিষয়ে মতামত দেয়নি তারা হলো- গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম এবং আসলামী ঐক্যজোট।


