
রাশিয়ার বিরোধী মতাদর্শী নেতা আলেক্সি নাভালনিকে মৃত্যুর আগে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে দাবী করেছেন তাঁর স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-পোস্টে এক ভিডিও বার্তায় ইউলিয়া দাবী করেন তার স্বামীকে আসলে হত্যা করা হয়েছিল। তাঁর দাবী ল্যাবরেটরি পরীক্ষায় এই বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে।
৪৭ বছর বয়সী দুর্নীতিবিরোধী অ্যাক্টিইভস্ট নাভালনি ১৯ বছরের কারাদন্ড ভোগের সময় মৃত্যুবরণ করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন।


