জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দু:শাসনের চিত্র

পিলখানা হত্যাকান্ড, গুম-খুন, আয়নাঘর, শাপলাচত্তর ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ গত ১৬ বছরে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সকল দু:শাসনের গল্প ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানিয়েছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে জাদুঘরটি উদ্বোধন করা সম্ভব হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ