ইকবালের ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা আটকে দিল বিএফআইইউ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক থেকে ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর হস্তক্ষেপে টাকা উত্তোলনের চেষ্টা ব্যর্থ হয়।

এইচ বি এম ইকবাল ও তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রিমিয়ার প্রপার্টি ডেভেলাপমেন্ট, প্রিমিয়ার হোটেল এন্ড রিসোর্ট, ইকবাল সেন্টার, প্রিমিয়ার হোটেল ম্যানেজম্যান্ট কোম্পানি ও বোখারা রেস্টুরেন্ট এর নামে থাকা প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় থাকা হিসাবগুলো থেকে একযোগে প্রায় সাড়ে ৩০০ চেক বিভিন্ন ব্যাংকের শাখায় জমা দেওয়া হয়।

তবে, এসব লেনদেন সম্পর্কে আগে থেকেই বিএফআইইউ সতর্ক থাকায় তাৎক্ষনিকভাবে চেকগুলোর কার্যকারিতা স্থগিত করে দেওয়া হয়। ফলে এইচ বি এম ইকবালের পক্ষে আর টাকা উত্তোলন করা সম্ভব হয়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ