বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নির্বাচন হবে ১৫ ফেব্রুয়ারির আগে: প্রেস সচিব

গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারির আগেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেস সচিব।

শফিকুল আলম আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন।’

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ