২০২৬ বিশ্বকাপের জার্সি উম্মোচন করেছে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের জার্সি পেয়েছে গতবারের বিশ্বকাপ ফুটবল জয়ী দল আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এমন ২২টি জাতীয় দলের জার্সি উম্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।

২০২৬ বিশ্বকাপে নতুন এই জার্সি পরে খেলবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, ইতিহাস উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে মেসিদের নতুন এই জার্সির ডিজাইনে।

তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন এই জার্সিতে তিন তারকার উস্থিতি ছিল প্রত্যাশিতই। ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে আকাশি নীলের ছোঁয়া, যা অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের জার্সি থেকে। পাশাপাশি ঘাড়ের পেছনে ১৮৯৩ সাল লেখা-এই বছর আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। বুকের মাঝে সোনালি প্যাচ যা ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক।

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টার জাতীয় দলের খেলোয়াড়দের।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ