
অন্তর্বর্তী সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকাকে ‘স্বার্থের সংঘাত’ হিসেবে দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট আছে। বর্তমান সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। কিন্তু সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার থেকে বহুদূর সরে গিয়েছেন।
নোট অব ডিসেন্ট ছাড়া গণভোটা আয়োজন করার কোন বিষয়ই ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি বলে দাবী করেন বিএনপি’র এই নেতা।
এছাড়া রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়ন করবে-এই বক্তব্য থেকে ড. ইউনূস সরে যেতে পারেননা বলে জানান সালাহউদ্দিন।


