বুধবার, এপ্রিল ২২, ২০২৬

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো ‘নবান্ন উৎসব’

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে বাতিল করা হয়েছে ‘নবান্ন উৎসব’। ছায়ানট থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অনুষ্ঠানটি আর হচ্ছে না।

এছাড়া আয়োজনের জন্য কোন ভ্যানু না পাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। বাংলা একাডেমি, শিল্পকলা এমনকি কলাবাগান মাঠেও অনুমতি মেলেনি।

পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা জানান, “শিশু ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আমরা ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ