
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার রাতে পার্ক দ্য প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে গতবারের রানার্সআপ ফ্রান্স। এই জয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ফ্রান্স।
ম্যাচের ৫৫ ও ৮৩ মিনিটে দুটি গোল করে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪০০ গোলের দেখা পেলেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে অন্য দুটি গোল করেন মাইকেল ওলিসে এবং হুগো একিতেকে।
এদিকে চিসিনাওয়ের জিম্ব্রু স্টেডিয়ামে “আই” গ্রুপ থেকে স্বাগতিক মালদোভাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে ইতালি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এই গ্রুপে ইতালির অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে অসলোয় এস্তোনিয়াকে ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নরওয়ে। ইউরোপিয়ান অঞ্চলের অন্য ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ইংল্যান্ড।
আফ্রিকান অঞ্চলের বাছাই নাইজেরিয়া ৪-১ গোলে হারিয়েছে গ্যাবনকে। রাবাতে অন্য ম্যাচে গণপ্রজাতন্ত্রী কঙ্গো ১-০ গোলে হারিয়ে দিয়েছে নাইজেরিয়াকে।


