
ব্রাজিলের পুলিশ দেশটির সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেপ্তার করেছে। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থানের দায়ে তাকে কারাদন্ড দেওয়া হয়েছে। কয়েকদিন পরই তাঁর দন্ড কার্যকর হওয়ার কথা, কিন্তু তার আগেই তাকে গ্রপ্তার করা হয়েছে।
শনিবার ব্রাসিয়লিয়ার নিজ বাড়ি থেকে বলসোনারোকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২২ সালে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কাছে নির্বাচনে হেরে যান তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো। নির্বাচনের পরও তিনি ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এই রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে চলতি বছরের শুরুতে দেশটির আদালত বলসোনারোকে ২৭ বছরের কারাদন্ড দেয়।


