বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তির পরীক্ষার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ নির্দেশিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ১০০ নম্বরে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। সঠিক উত্তরের মান নির্ধারণ করা হয়েছে ০.৭৫। এরমধ্যে এমসিকিউতে ৭২, এসএসসি বা সমমানের ফলাফলের জন্য ১০ এবং এইচএসসি বা সমমানের ফলাফলের জন্য ১৮ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

A, B, C এবং D ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার টাকা। E ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী E (চারুকলা অনুষদ) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। A ইউনিটের ২৬ ডিসেম্বর, C ইউনিটের ২৭ ডিসেম্বর, D ইউনিটের ৯ জানুয়ারি এবং B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ