
মিস ইন্টারন্যাশনাল-২০২৫ এর গ্র্যান্ড ফিনালে ‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাব জিতেছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম।
গালা রাউন্ডে জেসিয়ার পরনে ছিল কালো ইভনিং গাউন। স্টেটমেন্ট পিসটি শরীরের রেখা অনুসরণ করে তৈরি। স্লিম শিথ সিলুয়েটের ওপর বোনা হয়েছে কালো রূপালি গ্রিড টেক্সচার। সেখানে প্রতিটি ডায়মন্ড ফ্রেম হাতের সুক্ষ্ম কারুকাজে জ্বলজ্বল করে ওঠে। এর সাথে যুক্ত হয়েছে ত্রিমাত্রিক স্কালচারড শোল্ডার উইং।
জেসিয়ার জন্য ইভনিং গাউনটি বানিয়েছেন সানায়া কুতুরের সত্বাধিকারী সানায়া চৌধুরী। জেসিয়া মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর থেকেই এই গাউনটি নিয়ে কাজ করছিলেন তিনি।


