
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমন করেও প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়।

দ্বিতয়ার্ধে নেমেই গোলের জন্য একের পর এক আক্রমন করতে থাকে বাংলার যুবারা। কাঙ্খিত সেই গোলের দেখা পায় ৫৯ মিনিটে। বাংলাদেশের মিডফিল্ডার বায়েজিদ বোস্তামি গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৭২ মিনিটে মোহাম্মদ মানিক স্কোরলাইন করেন ২-০। তবে ৮৫ মিনিটে বাহরাইনের জুহাইর ইব্রাহিম এক গোল শোধ করেন। যোগ করা সময়ে বাহরাইনের দুটি আক্রমন নস্যাৎ করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত বাহরাইনের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


