দেশে ফেরার সিদ্ধান্ত অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক

সঙ্কটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যেকোন সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকালে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসক দলের পক্ষে বলা হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এ অবস্থায় অনেকেই মনে করছেন মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে তারেক রহমান দেশে ফিরতে পারেন। কিন্তু এমন পরিস্থিতিতে তিনি অসুস্থ মায়ের জন্য সবাইকে দোয়া করা অব্যহত রাখতে বলেছেন এবং কেন দেশে ফিরতে পারছেন না তাও ফেসবুক পোস্টে জানিয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ