সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হলেন ইমরুল কায়েস

বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস এবার শুরু করলেন নতুন ইনিংস। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন ইমরুল কায়েস।

সামাজিক মাধ্যমে এক বার্তায় এ তথ্য দিয়েছে দলটি। সবশেষ বরিশালের হয়ে বিপিএল খেলেছিলেন ইমরুল। এর আগে কুশিল্লা ভিক্টোরিন্সের হয়ে অধিনায়ক হিসেব জিতেছেন একাধিক শিরোপা।

বিপিএলের পাঁচ দলের হয়ে ১১৫ ম্যাচে ১১৩ ইনিংসে করেছেন ২,৩৬৪ রান। ক্যারিয়ারের শেষদিকে এসে বছরের বেশিরভাগ সময় কাটান অস্ট্রেলিয়ায়। সেখানে তাঁর একটি ক্রিকেট একাডেমি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ