
যুক্তরাষ্ট্র ভ্রমনের নিষেধাজ্ঞায় ১৯ থেকে ৩৯ দেশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নতুন একটি ঘোষণাপত্রে সই করেছেন তিনি।
বুধবার হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় নিরাপত্তা ও যাত্রী যাচাই এবং তথ্য বিনিময়ের ঘাটতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ঘোষণাপত্র অনুযায়ী সাতটি দেশের ওপর পূর্ণ ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশগুলো হলো- লাওস, সিয়েরা লিওন, বুরকিনা ফাসো, নাইজার, মালি, দক্ষিণ সুদান ও সিরিয়া।
এর আগে ছরতি বছরের জুনে পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় ছিল- আফগানিস্তান, মিয়ানমার, শাদ, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, এরিত্রিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। নতুন সংযোজনের ফলে পূর্ণ ভ্রমন নিষেধাজ্ঞার আওয়তায় দেশের সংখ্যা দাঁড়াল ২০।
আংশিক ভ্রমন নিষেধাজ্ঞায় নতুন করে আরো ১৫টি দেশ যুক্ত করা হয়েছে। দেশগুলো হলো-বেনিন, অ্যাঙ্গোলা, গ্যাবন, আইভরি কোস্ট, গাম্বিয়া, মালাউই, মৌরিতানিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। এই তালিকায় আগে থেকেই ছিল-বুরুন্ডি, কিউবা, টোগো ও ভেনেজুয়েলা। তবে তুর্কমিনিস্তানের নাগরিকদের ওপর আংশিক ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
ঘোষনায় আরও বলা হয়েছে, যাদের ইতিমধ্যে বৈধ ভিসি রয়েছে, যারা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, কূটনিতিক এবং যারা নির্দিষ্ট ক্রীড়া ভিসার আওতায় পড়েন তারা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। জাতীয় স্বার্থার প্রয়োজন হলে নির্দিষ্ট বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ থাকবে।


