
ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা।
ইউক্রেনের প্রধান বন্দর শহর ওডেসা। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর রয়েছে। এই বন্দরগুলো দিয়েই ইউক্রেন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শস্যসহ অন্যান্য পণ্য রপ্তানি করে থাকে।


