মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’: সালাহউদ্দিন আহমদ

সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়া দেশের দুটি জাতীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে বলেও মনে করেন তিনি।

রোববার রাজধানীতে অবস্থিত হোটেল রেডিসন ব্লুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ এই কথাগুলো বলেন।

‘মবতন্ত্র’ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মনে করেন বিএনপির এই নেতা। সালাহউদ্দিন এ ধরনের ঘটনায় ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার কথা, কিন্তু সেটা কেন আমলে নেওয়া হলো না, সেই প্রশ্ন রাখেন তিনি তাঁর বক্তব্যে।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ