রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

শনিবার লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে। ২০ ডিসেম্বর নিজের ২৭তম জন্মদিনে ক্রিস্টায়ানো রোনালদোর এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের ৮৬তম মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করে এক মৌসুমে ৫৯টি গোলের রেকর্ড গড়েন তিনি। ২০১৩ সালে রিয়ালের হয়ে ৫৯ গোল করেছিলেন ক্রিস্টায়ানো রোনালদো। এখন যৌথভাবে রেকর্ডটি রোনালদো ও এমবাপ্পের। ক্লাবটির ইতিহাসে একই বছরে এরচেয়ে বেশি গোল করার রেকর্ড আর কারও নেই।

২০২৫ সালে রিয়াল মাদ্রিদের আর কোন ম্যাচ নেই। এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলে বার্সেলোনার চয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হচ্ছে বছরটি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ