রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

টাঙ্গাইলের দুই আসনের জন্য টুকু ও পিন্টুর মনোনয়োনপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য টাঙ্গাইলে বিএনপি মনোনীত দুই প্রার্থী আব্দুস সালাম পিন্টু ও তাঁর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার দুপুর ১টায় টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়োনপত্র সংগ্রহ করেন।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়োনপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুস সালাম পিন্টু। আর টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে মনোনয়োনপত্র সংগ্রহ করেন তাঁর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি আহমেদুল হক শাতিল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ আরো অনেকে।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন।

অন্যদিকে, বিএনপির মনোনয়ন পেয়ে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ