
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।
রোববার দুপুরে জেলা নির্বান অফিস থেকে জিএম কাদেরের পক্ষে মনোনয়োনপত্র সংগ্রহ করেন কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়িসিরসহ দলটির নেতাকর্মীরা।
নির্বাচন অফিস জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত রংপুরের ৬টি আসনে মোট ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


