
বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ বাংলাদেশ-ভারতের অংশিদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে এ কথা লেখেন তিনি।
জয়শঙ্কর পোস্টে আরো লেখেন, ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তাঁর কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি।


