
ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইএলটিএস। স্পিকিং, রাইটিং, লিসেনিং ও রিডিং এই চার অংশ মিলিয়ে নেওয়া হয় আইএলটিএস পরীক্ষা। ইউরোপ বা যুক্তরাষ্ট্র উচ্চশিক্ষা বা চাকরির আবেদন যাই বলুন না কেন পূর্বশর্ত হিসেবে আইএলটিএসের কথা উল্লেখ থাকে।
আইএলটিএসের মতো ইংরেজি ভাষা পরীক্ষা ও উচ্চ খরচ অনেক শিক্ষার্থীর জন্য ব্যয়বহুল। সেই বাধা দূর করতেই ২০২৬ সালে আইএলটিএস ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে কয়েকটি স্কলারশিপের সুযোগ।
উল্লেখযোগ্য কিছু স্কলারশিপ হলো:
* ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ (ইউরোপ): একাধিক ইউরোপের দেশে পড়ার সুযোগ। টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা এবং ভ্রমণ ব্যায়।
* এসবিডব্লিউ বার্লিন স্কলারশিপ (জার্মানি): টিউশন ফি, মাসিক ভাতা ও থাকা-খাওয়া।
* সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ: সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা (১২ হাজার ক্রোনার), চিকিৎসাবিমা ও ভ্রমণ অনুদান।
* ইউনিভার্সিটি অব ডেব্রেচেন ষ্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ (হাঙ্গেরি): ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়ন।
* ইউনিভার্সিটি অব পেকস স্কলারশিপ-২০২৬ (হাঙ্গেরি): হাঙ্গেরিতে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ মেলে এ বৃত্তিতে।
* ইএনএস ইন্টারন্যাশনাল সিলেকশন স্কলারশিপ (ফ্রান্স): তিন বছর ধরে মাসিক ১ হাজার ইউরো ভাতা ও আবাসন সুবিধা। ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ টিউশন ফি ছাড় পাবেন।


