
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাতানো হয় কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ আশঙ্কা প্রকাশ করেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াত ইসলামীর নায়েবে আমির বলেন, “ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘক্ষন আলোচনা হয়েছে। আমরা তাদের বলেছি বাংলাদেশে একটি ফেয়ার অ্যান্ড ক্রেডিবেল ইলেকশন খুবই জরুরি। কারণ বিগত ৫৫ বছরে যে ক্রাইসিস তৈরি হয়েছিল এর অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের অভাব।”
মোহাম্মদ তাহের নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, “গত এক-দুই সপ্তাহ ধরে বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছেন। প্রশাসন যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে, আগামী নির্বাচনটি আবার অথীতের নির্বাচনের মতো পাতানো নির্বাচন হবে কিনা।”

