বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

কানাডায় বন্দুক হামলা ১০ জন নিহত

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্বঞ্চলের একটি শহর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলায় অন্তত ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় পুলিশ জানিয়ে, টাম্বলার রিজ এলাকায় একটি হাইস্কুলের ভেতর ছয়জনকে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি বাড়িতে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনকে হাসপাতে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে, ঘটনা দেখে মনে হয়েছে তিনি নিজেই নিজেকে শেষ করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ