
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকার ব্যাগসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে অর্ধকোটির বেশি টাকার ব্যাগসহ আটক করে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
ইউএস বাংলার একটি ফ্লাইটে ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ ৫০ লাখ টাকার ব্যাগসহ তাকে আটক করে পুলিশ।


