
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনকে ৩ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি।
লাহোরে বুধবার প্রথমবারের মতো অনুষ্ঠিত নিলামে করাচির সাথে তীব্র লড়াইয়ের পর রিশাদ হোসেনকে ৩ কোটি রূপিতে দলে নেয় রাওয়ালপিন্ডি।
পিএসএলের একাদশ আসরে থাকছে না মুলতান সুলতান্স। তাদের দলটি নিলামের মিধ্যমে বিক্রি হওয়ার পর এখন নতুন মালিকানায় দলটির নাম টিম রাওয়ালপিন্ডি।
পিএসএলের গত আসরে শিরোপা জয়ী লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন।


