শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

আওয়ামী লীগ কার্যালয় খুলেছে বিএনপির সিগন্যালে: নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতাশীল দল বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পাওয়াতে কার্যালয় খোলার সাহস পেয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে এ কথা বলেন নাহিদ ইসলাম।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি দাবি করেন নাহিদ। প্রশাসনিকভাবে কার্যালয় যদি বন্ধ না করা হয় তাহলে অবিলম্বে রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেয়া হবে বলে জানান তিনি।

এছাড়া দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ