
২০২৪ সালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘঠিত হত্যা মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসান মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনাদেশ দেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ওই বছরের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।


