শনিবার, মে ১৬, ২০২৬

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাত হবে পাঁচটি

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী শুক্রবার অথবা শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এদিকে বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০ টা এবং সকাল ১০.৪৫ মিনিটে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ