শনিবার, মে ১৬, ২০২৬

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যাক্তিদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার খুলনার বাটিয়াঘাটা উপজেলার খাদিজাবাগ কৃষ্ঞনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে একটি মামলায় কারাগারে যান। সেখানে ইমরান নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। পরে সেই সূত্র তাদের মধ্যে পারিবারিক যোগাযোগ গড়ে উঠে। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে রাশিদুলের সম্পর্ক হয়। প্রায় ছয় মাস আগে ইমরান আবার কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ