শনিবার, মে ১৬, ২০২৬

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে শুক্রবার রামজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ