
ভয়াল ২৫শে মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালী জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল ১৯৭১ সালের এই দিনে। এই রাতে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের এক অভিযানে ঘুমন্ত বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। উদ্দেশ্য ছিল বাঙালীর মুক্তির সংগ্রামকে স্তব্দ করে দেওয়া।
এক রাতে এত বিপুল গণহত্যার নজির ইতিহাসে বিরল। জাতির ইতিহাসে বেদনাবিধুর এই রাত চিহ্নিত হয়ে আছে ‘কালরাত’ হিসেবে।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


