
বিদেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এক সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন এবং ডিজিটাল জালিয়াতি রোধে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।


