
২০২৫–২৬ মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি অ্যানফিল্ডে তার ৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান।
মঙ্গলবার ভিডিও বার্তায় মোহাম্মদ সালাহ জানান, চলতি মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়বেন এবং একজন ‘ফ্রি এজেন্ট’ হিসেবে অন্য কোথাও যোগ দেবেন।
সাম্প্রতিক সময়ে হেড কোচ আর্নে স্লটের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ার বিষয়টি তার এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে আসার পর মোহাম্মদ সালাহ ক্লাবের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫টি গোল করেছেন। সালাহ ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।


