
একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় রাজবাড়ি দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করলে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাাঁড়ায় ২৬ জনে।
দীর্ঘ ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’-র ক্রেন দিয়ে ডুবে যাওয়া বাসটি নদী থেকে ওপরে তোলা হয়। দুর্ঘটনার পরপরই নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বড় আকারের তল্লাশি অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ পাওয়া গেলেও পরে আরও তিনজনের সন্ধান মেলে।


