
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে চার দফার নতুন একটি প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সাথে এক বৈঠকে এই প্রস্তাবগুলো তুলে ধরেন শি জিনপিং।
শি’র প্রস্তাবে রয়েছে, ‘শান্তিপূর্ণ সহাবস্থান’, ‘জাতীয় সার্বভৌমত্ব’ এবং ‘আন্তর্জাতিক আইনের শাসন’ এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া। সেই সাথে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন।


