
নতুন করে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানকে আরও ৩ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
বুধবার ওয়াশিংটনে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকের সাইডলাইনে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব এই ঘোষণা দেন।
এই আর্থিক সহায়তার ঘোষণা এমন সময় এল যখন পাকিস্তান চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রস্তুতি নিচ্ছে।


