শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

নিম্নআদালতে মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য জামায়াতের মো. কামরুল হাসানের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী।

সংসদকে আইনমন্ত্রী জানান, মামলার জট কমাতে ইতিমধ্যে ৮৭১টি আদালত সৃষ্টি করা হয়েছে এবং ২৩২টি বিচারকের পদ তৈরি করা হয়েছে। এছাড়া বিনামূল্যে আইনি সহায়তার জন্য ১৬৬৯৯ হট-লাইন চালু করা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ