
জমি দখল ও মারধরের অভিযোগে করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।
বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালত দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন।
তবে তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও একাধিক মামলা থাকায় চিন্ময় কৃষ্ণ দাস এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।


