বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হলেন থমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হলেন থমাস ডুলি। একই সাথে হ্যাভিয়ের ক্যাবরেরার সাথে দীর্ঘ চার বছরের পথচলার ইতি টানল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থমাস ডুলি বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন। এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ