
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাঁর ওপর ডিম নিক্ষেপ করে এবং হকিস্টিক দিয়ে আঘাত করে বলে জানা গেছে।
শিক্রবার বেলা ২টার পার ঝিনাইদহ পৌর কালক্টর জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হয়ে আসলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে ঘটনার বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালায়।


