সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পূর্ব বিরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ২৯ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীসূত্রে জানা গেছে, আমেরতল গ্রামের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমানের চাচাতো ভাই অ্যাডভোকেট মনির উদ্দিন ও মোড়ল গোষ্ঠীর কপিল উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে চলছিল। দুই পক্ষের মধ্যে গত রোজার ঈদের আগে সংঘর্ষের ঘটনা ঘটে।

মানিকের চাচাতো ভাই অ্যাড. মনির উদ্দিন ও একই গ্রামের মোড়ল গোষ্ঠীর কপিল উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ঈদের আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ