গাজীপুরে পানি পান করে অসুস্থ ২ শতাধিক পোশাক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, সকালে কাজ শুরু করার কিছুক্ষণ পর তারা কারখানার পানি পান করেন। এরপর কারখানার চতুর্থতলার কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে কারখানর অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়তে থাকেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ