ঢাকার ওপর চাপ কমাতে জেলা-উপজেলা হাসপাতালকে আরও সক্ষম করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর অতিরিক্ত চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও আধুনিক ও সক্ষম করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ডিএমসি ডে উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতে চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার চ্যালেঞ্জ এবং চলমান নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে, যাতে মানুষ নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।

এ সময় চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ