১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাইদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও আকস্মিক বন্যার কারণে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় থাকবেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের ৭টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ