সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা এক মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত আবেদনটি খারিজ করে দেন।

আহমেদ জোবায়েরের আইনজীবী জানান, গত ১৮ জুন থেকে তিনি কারাগারে রয়েছেন। একই মামলার অন্য কয়েকজন আসামি জামিন পেলেও জোবায়েরকে কারাগারেই রাখা হয়েছে।

এর আগে, আদালতের সমনের নির্দেশ অমান্য করে হাজির না হওয়ায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান নামে এক ব্যক্তি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ